Posts

Showing posts from October, 2020

প্রভু অভিজিত

 এই ঘটনা/গল্পটি এক ফেসবুক বন্ধুর লেখা। আশা করি শেষ অংশ খুব তাড়াতাড়িই পড়ার সুযোগ হবে আমাদের সবার।) আমার লেখা "প্রভু অভিজিত" গল্পটিতে আশাতীত রিপ্লাই পেয়েছিলাম। মানে এই ধরনের গল্প, স্বল্প লাইক যুক্ত কোন পেজে দিয়ে যতটা লাইক কমেন্ট এক্সপেক্ট করা যায় সেই তুলনায় বেশি। পজিটিভ, নেগেটিভ, মিক্সড সব রকম কমেন্টই পেয়েছিলাম। গল্পটি সত্যি, আংশিক সত্যি না কাল্পনিক তা উল্লেখ করিনি গল্পে। মাঝে পেশাগত কারনে একটু ব্যাস্ত হয়ে পরেছিলাম। ফেসবুক প্রোফাইল ডিএক্টিভেট রেখেছিলাম। কিন্তু খেয়াল ছিল না ফোনে পাসওয়ার্ড সেভ থাকায় ইতিমধ্যে মেল বা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি। ফোন ইতিমধ্যে চেঞ্জ করায় আর কোনভাবেই লগ ইন করতে পারলাম না আগের প্রোফাইলে। ফলে ফেসবুক প্রোফাইলের সাথে আমার পেজটিও নিশ্চিহ্ন হল সম্ভবত ( কারন আর কোন এডমিন ছিল না ওই পেজে)। ফলে বন্ধুর এই পেজেই আপাতত লিখতে বাধ্য হচ্ছি। "প্রভু অভিজিত" গল্পটি পড়ে পাওয়া কমেন্ট গুলোর জবাব যেমন দেব,  তেমনই এই আংশিক সত্যি গল্পের কতটুকু ঘটেছিল সেটাও বলতে চাই। আর প্লিজ, কারো কাছে গল্পটি সেভ করা থাকলে প্লিজ পেজে জানাবেন। আমি গল্পটি সেভ করলেও এখন আর খুঁজে পাচ্ছ...