হাফ লুজারের জীবন দর্শন
হাফ লুজারের জীবন দর্শন (F/m)... এই পেজের নতুন এক এডমিন কয়েকটি পোস্ট করেছে। তার ব্যাক্তিগত জীবনের যন্ত্রনা দূর্ভাগ্য জনক, ও আশা করি সময়ের সাথে তা ঠিক হবে। তার লেখায় সে মানব সমাজকে বিশেষত পুরুষদের আলফা, বিটা ইত্যাদিতে ভাগ করে এক থিওরি দাঁড় করিয়েছে যে সমাজে আলফা দের বিটাদের ডমিনেট করা এক্সেপ্ট করা ও এনকারেজ করা উচিত। আমি কিছুটা তার সাথে একমত, কিছুটা নয়। আসলে কে আলফা কে বিটা, সেটা খুব স্পষ্ট কিছু নয় অনেকক্ষেত্রেই। আপনি হয়ত পড়াশোনায় খুব ভাল, মধ্যবিত্ত পরিবারের, দেখতে above average, social skill তত ভাল নয়। এরকম কম্বিনেশান বহুক্ষেত্রেই হয়। কোন একটা প্যারামিটারে আপনি উপরে, কোনটায় মাঝে কোনটায় তলার দিকে। ফলে সমাজে আপনার অবস্থান উপরে বা নিচে বা মাঝে একদম নির্দিষ্ট করে হয় না। সময় ও অন্যান্য অনেক বিষয়ের সাথে সেটা বদলায়। তবে top 5% or bottom 10% এর ক্ষেত্রে হয়ত ব্যাপারটা ফিক্সড। তাদের ক্ষেত্রে ওই থিওরি একদম পারফেক্ট। আমি আমার অভিজ্ঞতার উল্লেখ করছি এখানে। আমার সোশাল পজিশান ওরকম নির্দিষ্ট কিছু ছিল না। কারন কোন প্যারামিটারে আমি ভাল কোনটায় মাঝারী বা খারা...