Posts

Showing posts from January, 2020

মারুমির দেবতা..

 মারুমির দেবতা.. এই ঘটনা বা গল্পটা অনলাইনে চ্যাটে এই আফ্রিকানের কাছে শোনা। তার দাবী তারা আফ্রিকার কঙ্গো দেশের দক্ষিনে নদী ও সমুদ্র দিয়ে ঘেরা এক বিচ্ছিন্ন দ্বীপ মারুমির আদি বাসিন্দা। এটা তাদের জাতির অভিজ্ঞতার সত্যি গল্প। সত্যি না কল্পনা আমি জানি না। ঘটনাটা খুবই অদ্ভুত। জঙ্গল, নদী ও সমুদ্র ঘেরা এক আধা বিচ্ছিন্ন  দ্বীপে এক নিগ্রো জনবসতি বাস করত। তাদের উপাস্য দেবতা ছিল সাদা। তাদের কল্পনা ছিল দেবতারা দেখতে মানুষেরই মত। শুধু গায়ের রঙ সাদা। সাদা যে মানুষও হতে পারে সেটা তাদের ধারনা ছিল না।  ১৭৫০ সাল নাগাদ তাদের দ্বীপ ঘেঁসে এক ইউরোপিয়ানদের জাহাজ চলে যায়। তারা জাহাজের ডেকে এক শার্ট প্যান্ট বুট হ্যাট পরা শ্বেতাঙ্গকে দেখতে পায়। একে তাদের ধারনা ছিল সমুদ্রের ওপারের দূর সীমান্তে স্বর্গ। সেখানে সাদা দেবতারা থাকে। তারা আগে জাহাজ দেখেও নি। ফলে তারা ভেবেই নেয় তারা ভগবানকে দেখেছে। আর ভগবান তাদের কোন পাপের কারনে কাছে এসেও তাদের দ্বীপে নামে নি। এরপর থেকে ধর্মভিরু এই জাতির মন্দিরের দেবতার চেহারা বদলে যায়। ঠিক ওই চোখে দেখা সাদা নাবিকের মত বুট হ্যাট পরা এক সাদা দেবতার মুর্তি বুট পরা পায়ে এক কালো ...